৭ এপ্রিল ২০১২ - ১৯:৩০

জনৈক ওয়াহাবী মুফতি সিরিয়ায় আসাদ সরকারের বিরুদ্ধে জিহাদের প্রতি গুরুত্বারোপ করে বলেছেন : সিরিয়ায় জিহাদের জন্য কোন অনুমতির প্রয়োজন নেই।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : ওয়াহাবী মুফতি ‘আলী আল-রাবিয়ী’ নিজের টুইটার পেইজে তার সিরিয়া বিরোধী শত্রুতাপূর্ণ মনোভবের প্রকাশ ঘটিয়ে এদেশের জনগণকে সিরিয়ার সরকাররে বিরুদ্ধে জিহাদের প্রতি আহবান জানিয়েছেন।

তিনি তার টুইটার পেজে লিখেছেন : জিহাদ ফরজ হওয়ার ক্ষেত্রে বেশ কিছু শর্ত রয়েছে, তম্মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত হচ্ছে ইসলাম ও কুফরের মধ্যকার সংঘর্ষ; যা বর্তমানে সিরিয়ায় বিদ্যমান, আর এ অবস্থাতে কারো অনুমতি বা জিহাদের ফতওয়া প্রদানের প্রয়োজন নেই।

ওয়াহাবী ও মুফতি আরো লিখেছেন : প্রত্যেকে তার সাধ্য অনুযায়ী এ জিহাদে সহযোগিতা করতে পারে, এমনকি কর্থাবার্তার মাধ্যমেও।#